জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃপরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বুধবার মন্তেশ্বর কলেজের মেন গেট তালা ঝুলিয়ে প্রায় ৩ঘণ্টা বিক্ষোভ দেখালো একদল কলেজ ছাত্র ছাত্রী । তৃতীয় বর্ষে পড়া ঐ ছাত্র-ছাত্রীদের অভিযোগ প্রথম সেমিস্টারে পাস নম্বর আসেনি। তারা ওই প্রথম সেমিস্টারের পরীক্ষাটি ষষ্ঠ সেমিস্টারের সঙ্গে একসঙ্গে দিতে যাওয়ার জন্য ফর্ম ফিলাপ করতে চায়।

কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা করতে দিচ্ছে না। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বলেন এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে কলেজ কর্তৃপক্ষকে বহুবার জানিয়ে কোন কার্যকরী হয় নাই। পরীক্ষা সামনে চলে আসায় আমরা এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি বলে জানান তারা। সেই কারণে তারা এদিন কলেজের গেট আটকে কলেজের কাজকর্ম ব্যাহত করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি প্রথম সেমিস্টারে পাস না করলেও তিন বছরের মধ্যে এই পরীক্ষা দেওয়া যায়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা মানতে চাইছে না। সে কারণেই এই বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।

যদিও কলেজের প্রিন্সিপালের দাবি সময় পেরিয়ে যাওয়ায় এই পরীক্ষা ওরা আর দিতে পারবেনা। এ বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য আগেই বারবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু ওই ছাত্রছাত্রীরা ঠিকমত কলেজে না আসায় বা নোটিশ বোর্ড ফলো না করায় এই সমস্যা হয়েছে। শেষ পর্যন্ত মন্তেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে কলেজ খোলার ব্যবস্থা গ্রহণ করে।
