কাটোয়ার রবীন্দ্র পরিষদ হলে AWPL সংস্থার উদ্যোগে স্বাস্থ্য, স্বনির্ভরতা ও কৃষি বিষয়ক এক মেগা সচেতনতামূলক শিবির

Burdwan Today News Service
1 Min Read

রাহুল রায়,কাটোয়া : কাটোয়ার রবীন্দ্র পরিষদ হলে AWPL সংস্থার উদ্যোগে স্বাস্থ্য, স্বনির্ভরতা ও কৃষি বিষয়ক এক মেগা সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, সদস্যবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।


এই সচেতনতামূলক শিবিরে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল লক্ষ্য “রোগমুক্ত মানুষ, বেকারমুক্ত ভারত” গড়ে তোলা।
শিবিরে ওষুধের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকার বিভিন্ন উপায় তুলে ধরা হয়। পাশাপাশি কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং আয়ুর্বেদিক পণ্য ব্যবহারের উপকারিতা নিয়েও আলোচনা করা হয়।


এছাড়াও যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিশা দেখানোর লক্ষ্যে সংস্থার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। AWPL-এর সদস্যদের দাবি, সংস্থার সঙ্গে যুক্ত হয়ে বহু মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানের শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়। AWPL-এর এই উদ্যোগকে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সাধুবাদ জানান।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *