সিন্দানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের পদত্যাগ নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Burdwan Today News Service
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ শারীরিক সমস্যার কথা জানিয়ে বিডিওর কাছে পদত্যাগপত্র পাঠালেন বাগদা বিধানসভার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সম্পা মন্ডল ৷ সোমবার বিকেলে তিনি এই চিঠি পাঠিয়েছেন ৷ যে ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে সমস্ত বাগদা জুড়ে। জানা গিয়েছে, সেই চিঠিতে তিনি তার নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন ৷ যদিও সেই চিঠির সরকারি প্রাপ্তির কথা এখনো ব্লক অফিস সুত্রে জানা যায়নি৷

গত পঞ্চায়েত ভোটে সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ১৬টি, বিজেপি ১৪টি আসন। সর্বসম্মতিক্রমে ভোটাভুটির মাধ্যমে সম্পা দেবী প্রধান হয়েছিল৷ কিন্তু তার হঠাৎ করে এমন পদত্যাগ নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে৷সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিরোধীরা শম্পা দেবীর কাছে কাজের হিসেব চেয়েছিলেন এবং তা নিয়ে বেশ উত্তেজনাও তৈরি হয় পঞ্চায়েতের মধ্যে।

বিজেপি পঞ্চায়েত সদস্য বিজয় বাইনের বক্তব্য, ওনার কাছে হিসেব চাওয়া হয়েছিল উনি কোনো হিসাব দিতে পারেনি। কিন্তু ওনাকে আমরা কোনো চাপ দিইনি ৷ মানুষের পরিষেবা দিতে বলেছিলাম। আমরা সহযোগিতা করবো বলেছিলাম ৷ উনি হয়তো হিসাব দেওয়ার ভয়ে পদত্যাগ করলেন ৷

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *