টুডে নিউজ সার্ভিস ,মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার পিংলা বিধানসভার 9 নম্বর বুথে প্রিসাইডিং অফিসার সহ সব নির্বচন্কর্মির একসঙ্গে লাঞ্চ করতে বুথ ছেড়ে বেরিয়ে যান। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাদেরকে ফোন করলে বলা হয় আমরা বাইরে আছি পরে আসছি। সেক্টর অফিসারও বাইরে ছিলেন বলে খবর। এই খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক কে গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিজাইডিং অফিসার সহ সমস্ত নির্বাচন কর্মীদের সাসপেন্ড করে রিজার্ভ পোলিং পার্টি থেকে কাজ চালানো নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।