সি আই টি ট্রেন্ডস অ্যাসোসিয়েশন দুর্গাপুজো ২০২৬

Burdwan Today News Service
1 Min Read

 শুভ ঘোষ ,কলকাতা: সি.আই.টি. ট্রেন্ডস অ্যাসোসিয়েশনের ৫৪তম দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে শারদোৎসবের আনন্দে মেতে উঠলেন ক্লাবের সদস্য ও দর্শনার্থীরা। ষষ্ঠীর দিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুর্গাপ্রতিমার আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সি.আই.টি. ট্রেন্ডস অ্যাসোসিয়েশন। ছৌ-নাচ, সঙ্গীতানুষ্ঠান, কবিতা পাঠ ও আবৃত্তির মতো নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের দিনগুলি উদ্‌যাপন করা হয়।

 

এ ছাড়াও, অষ্টমীর দিন ভোগপ্রসাদ বিতরণ ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের এই উদ্যোগ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

সি.আই.টি. ট্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অপুমান্য ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, প্রেসিডেন্ট দীপঙ্কর চ্যাটার্জি ও সুবীর উপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট অমিতাভ সাহা ও সমীর দাস, জেনারেল সেক্রেটারি সঞ্জয় মাহাতো এবং জয়েন্ট সেক্রেটারি নন্দদুলাল মাহাতো ও সঞ্জয় দাস-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *