আধুনিক শিক্ষায় ব্রতী ৫৬ বছরের গৌরবময় ঐতিহ্যবাহী সেন্ট অগাস্টিন ডে স্কুল 

Burdwan Today News Service
2 Min Read

শুভ ঘোষ , কোলকাতাঃ  সেন্ট অগাস্টিন ডে স্কুল এবছরে তাদের গৌরবময় ৫৬তম বার্ষিকী উৎযাপন করলো।এই উপলক্ষে সম্প্রতি কলকাতার কেন্দ্রস্থলে 40A আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে তাদের নতুন ক্যাম্পাসের উদবোধন হয়।ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য এই নতুন ক্যাম্পাসে উন্নততর পরিকাঠামো, সব ধরণের সুযোগ সুবিধা ও শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয় উন্নত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে।সেন্ট অগাস্টিন ডে স্কুল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুলসার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) দ্বারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য অনুমোদিত।

বিগত ৫দশক ধরে শিশু মনকে মুল্যবোধের শিক্ষা দেওয়া ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সাহায্য করে জনমানসে স্কুলের একটি উপযুক্ত মান তুলে ধরেছে।স্কুলের অধ্যক্ষ্য ডা.রিচার্ড গ্যাস্পার তাঁর বক্ত্যব্যে বলেন সব সময়ে বা যে কোন পরিস্থিতিতে শিক্ষার যথাযথ উন্নত মান বজায় রাখাই এই স্কুলের মুল লক্ষ্যে।বিদ্যালয়ের কোষাধ্যক্ষ শ্রীমতী এসথার গ্যাসপার বলেন তাঁরা এগুলির সঙ্গে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার্থের জন্য কসরতের প্রশিক্ষণও দেন। কার্য্যক্রমের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা ছোট থেকেই আত্মবিশ্বাসী, সমাজসচেতন, নিয়মানুবর্তি, ও প্রাত্যহিক জীবন সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠে।এই স্কুলের আর একটি বিশেষত্ব হল এই স্কুল জাতীয় এন.সি.সি ও এনসিসির বায়ুসেনা প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত।

এই প্রশিক্ষণের মধ্য দিয়ে এক জন ছাত্রের মধ্যে আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, দেশাত্মবোধ,ও নেতৃত্ব দানের ক্ষমতা প্রভৃতি গুণ ও সুঅভ্যাস গড়ে ওঠে।
প্রধান শিক্ষক শ্রী জ্যাসন হার্ডি বলেন ছোট থেকেই এই স্কুলে সব রকমের চাপমুক্ত শিক্ষার উপরে জোর দেওয়া হয়। এখানকার পড়াশোনার ধরণ সব সময়েই আকর্ষক,অর্থপুর্ন, ও ছাত্রবৎসল।এছাড়া এই স্কুলে বিভিন্ন ব্যাতিক্রমি বিষয়েও পড়াশোনার সুযোগ আছে। যেমন আইসিএসই পাঠক্রমের অঙ্গ হিসাবে.একটি দায়িত্বশীল জাতীয় সংস্থা হিসাবে স্কুলে একটি কার্য্যকরী ‘ওপেন স্কুল সেকশন’ আছে। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপ্ট থেকে এখানে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। এছাড়াও এখানে স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদেরও পড়াশোনার সুযোগ আছে।কলকাতার প্রধান ক্যাম্পাস ছাড়াও সেন্ট অগাস্টিন ডে স্কুলের বর্তমানে আরো তিনটি শাখা আছে। প্রধান শিক্ষিকা শ্রীমতী অন্নপুর্না মুখার্জি জানালেন তাদের স্কুল আন্তর্জাতিক ছাত্র বিনিময় কার্যক্রমের সঙ্গে যুক্ত।এর অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীরা নিউজিল্যান্ড ও ভিয়েতনামে যাবার সুযোগ পায়.এজন্য এখানে নিয়মিত বিভিন্ন প্রদর্শনী ও কেরিয়ার ফেয়ারের আয়োজন করা হয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *