একি কাণ্ড! কল আছে, তবু জল নেই! সরকার বদল হলেও এখনো জলের হাহাকার বাঁকুড়ার বেশ কিছু গ্রামে

Burdwan Today News Service
2 Min Read

দেবনাথ মোদক,খাতড়া (বাঁকুড়া):- একি কাণ্ড! কল আছে, তবু জল নেই! সরকার বদল হলেও এখনো জলের হাহাকারে বাঁকুড়ার এই গ্রামের বাসিন্দাদেরজলের অপর নাম জীবন, আর সেই পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামের শতাধিক মানুষ ।পানীয় জলের নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো যে কটি রয়েছে , নলকূপের সাথে রীতিমতো পরিশ্রম করলে খুব স্বল্প পরিমাণে পানীয় জল বের হয়। যার ফলে পানীয় জলের চরম সংকটে ভুগছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল সংলগ্ন বাউরি পাড়ায় বসবাসকারী শতাধিক মানুষ।গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পাড়াতে রয়েছে ৫০টি বেশি পরিবারের বসবাস।

গ্রামবাসীদের দাবি, সমস্যা আজকের নয় দীর্ঘদিনের এই সমস্যা। দিন আনা খেটে খাওয়া মানুষগুলো পানীয় জল জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। বাড়ির মহিলারা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে পানীয় জল স্বল্প পরিমাণে সংগ্রহ হয় কিছু সংখ্যক মানুষের। কিন্তু তা দিয়ে আর কতদিন এই সমস্যার সমাধান হবে।পাড়ার অধিকাংশ মানুষ তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন।বাড়ির মহিলারা নলকূপের পানীয় জল সংগ্রহ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় পার হলেও প্রয়োজন মত মেলে না পানীয় জল।

তৃণমূল জামানার ১৫ বছর কেটে গেলেও পানীয় জলের সমস্যার সূরাহা হয়নি। ওই পাড়ার অধিকাংশ মানুষ চাইছেন নতুন সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে ।আশায় বুক বাঁধছে এবারে হয়তো জলের সমস্যা দূর হতে পারে। তবে এই তীব্র পানীয় জলের সংকট আর কবে দূর হবে সেই দিকেই চেয়ে রয়েছে এই গ্রামের বাসিন্দারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *