বিজেপির দলীয় বৈঠক ও পার্টি অফিস উদ্বোধন মন্তেশ্বরে

Burdwan Today News Service
1 Min Read

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ আগামী ৬ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজার উদ্যোগে মন্তেশ্বর বিধানসভার বিজেপির দলের পক্ষ থেকে মন্তেশ্বর চলো অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই অভিযানকে সফল করার লক্ষ্যে মন্তেশ্বর বিজেপির তিন নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে নবনির্মিত পার্টি অফিসে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হওয়ার, পাশাপাশি মন্তেশ্বরের পিপলন বাজার সংলগ্ন এলাকায় বিজেপির দলীয় সংগঠনের একটি নবনির্ম নির্মিত পার্টি অফিসের শুভ উদ্বোধন হয়।


এই পার্টি অফিসটির প্রবেশদ্বারে ফিতা কেটে, বিজেপি দলীয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দল দলীয় অফিসের শুভ উদ্বোধন করেন মন্তেশ্বরের বিজেপির তিন নম্বর মন্ডল কমিটির সভাপতি পলাশ মন্ডল, বিধানসভার বিধায়ক সৈকত পাঁজার নির্বাচনী এজেন্ট তথা বিধানসভার বিজেপির কোর কমিটির সদস্য তড়িৎ কান্তি রায়, বিজেপির তিন নম্বর মন্ডল কমিটির কিষান মোর্চার সভাপতি বাচ্চু বৈরাগ্য সহ অন্যান্য বিজেপির পদাধিকারীরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব তড়িৎ কান্তি রায়, পলাশ মন্ডল, বাচ্চু বৈরাগ্য সহ আরো অনেকে।বিজেপির নেতা তড়িৎ কান্তি রায় বলেন রাজনীতিকে সরিয়ে রেখে এই অফিস থেকে সকল শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য পরিষেবা দেওয়ার লক্ষ্যই হল এই অফিসে প্রধান কাজ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *