আলোর সন্ধানে’ প্রকাশনীর উদ্যোগে ২৭টি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ, শিয়ালদহে সাহিত্য উৎসব

Burdwan Today News Service
1 Min Read

শুভ ঘোষ, কলকাতা: ‘আলোর সন্ধানে’ প্রকাশনীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ২৭টি নতুন বই। গত ২২শে নভেম্বর ২০২৬ তারিখে শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ‘আলোর সন্ধানে প্রকাশনী অ্যান্ড পাবলিশিং হাউস’-এর নিবেদনে এক বর্ণাঢ্য সাহিত্য উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বর্গীয় কবি ভোলানাথ রায় মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন ও প্রবীণ লেখক, কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে নৃত্য, শ্রুতিনাটক এবং কবিতা পাঠের আসর বসে। ‘আলোর সন্ধানে’ প্রকাশনীর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই বইগুলোর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন বিচারক শ্রী জলধর মণ্ডল, বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী অভয় রায়, প্রকাশনীর কর্ণধার করুণা দেবনাথ এবং লিগ্যাল অ্যাডভাইজার সঞ্জয় সরকার। ‘আলোর সন্ধানে’ প্রকাশনীর এই উদ্যোগ নতুন প্রজন্মের লেখকদের বই প্রকাশের দারুণ সুযোগ করে দিয়েছে। নিজের সৃষ্টি মলাটবন্দি হওয়ায় এদিনের অনুষ্ঠানে দারুণ আপ্লুত হয়ে পড়েন নবীন লেখকেরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *