মহিলাদের বেকারত্বের সমস্যা সমাধানে নতুন দিশা দেখাচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড

Burdwan Today News Service
2 Min Read

রাহুল রায়,বর্ধমান : মহিলাদের বেকারত্বের সমস্যা সমাধানে নতুন দিশা দেখাচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড-এর পক্ষ থেকে একটি সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের বিজয়রামের সুষমা ম্যানশন লজে।এইদিন বর্ধমান ও বীরভূম জেলার কয়েকজন দুঃস্থ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের কলারসিফের সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সংস্থার মূল উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র এবং প্রান্তিক মানুষকে সংঘবদ্ধ করে তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন করা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক লেনদেন বৃদ্ধি এবং স্বনির্ভর হওয়ার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করা। সদস্যদের একে অপরকে সহযোগিতা করা এবং যৌথভাবে সমস্যা সমাধানে উৎসাহিত করা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, বর্ধমান সাইবার শাখার অফিসার সুখেন্দু মোদক,ব্যাংক ম্যানেজার দিব্যেন্দু চ্যাটার্জী,ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড-এর রাজ্যের জোনাল ম‍্যানেজার সৌম্যদীপ্ত দাস,ডিভিশনাল ম্যানেজার মানবেন্দ্র মালাকার,বর্ধমান এরিয়ার এরিয়া ম্যানেজার মনোতোষ রায়,বর্ধমান ব্রাঞ্চের প্রতিনিধি অলোক দাস,আকাশ ঘোষ সহ ব্রাঞ্চ-এর সকল কর্মীরা।

এই শিবিরে প্রায় ৩০০জন মহিলা হাজির হয়েছিল।
মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে এই কোম্পানি। এই কম্পানির থেকে লোন নিয়ে উপকৃত হয়েছে বেশকিছু মহিলাদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।গ্রামীণ মহিলাদের মধ্যে আর্থিক বৃদ্ধির জন্যে এই শিবিরের আয়োজন করা হয়। কার্টুন ভিডিওর মাধ্যমে সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।

মহিলাদের ঋণের অ্যাক্সেস,বীমা,সঞ্চয় কর্মসূচি,ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা,ঋণ শৃঙ্খলা এবং দায়িত্বশীল ঋণ গ্রহণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।এর পাশাপাশি সাবাইবার প্রতারনা সম্পর্কে সচেতন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বর্তমান সময়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *