বুদ্ধ পূর্ণিমা উৎসবে শান্তির বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষুরা যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়

Burdwan Today News Service
1 Min Read

 শুভ ঘোষ, টালিগঞ্জঃ বুদ্ধ পূর্ণিমা উৎসবে শান্তির বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষুরা যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে
মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বানী প্রচার করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ, হানাহানী,হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা। বুদ্ধ পূর্ণিমা মানে রাজকুমার সিদ্ধার্থের জন্মগ্রহণ বুদ্ধের বুদ্ধত্ব জ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ।তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করলেন দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা।

পবিত্র
বুদ্ধ জয়ন্তী উপলক্ষে টালিগঞ্জ ম্যুর এভিনিউ বৌদ্ধ সমিতি পরিচালনায় কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে ২৫৭০ তম শুভ বুদ্ধ পূর্ণিমা (ইন্টারন্যাশনাল বিসাখ ডে) পালন করা হয়।এই উপলক্ষে বুদ্ধ পূজা,বিশ্ব শান্তির উপর এক আলোচনা,বৌদ্ধ কীর্তন,বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা,অঙ্কন প্রতিযোগিতা এবং এক বিশাল মৈত্রী শোভা যাত্রার আয়োজন করা হয়।সভায় অংশগ্রহণ নেন ভদন্ত বিশ্বজিৎ ভিক্ষু, সহ-সম্পাদক বৌদ্ধ ধর্মাংকর সভা,বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ অরুণজ্যোতি ভিক্ষু, চাইনিজ কনসার্ট জেনারেল কিং ইয়ং মহাশয় এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।যুদ্ধ কখনোই সমাধানের পথ নয়।গৌতম বুদ্ধ চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *