জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃব্যাংক থেকে টাকা তুলে মোটরবাইকে বাড়ি ফেরার পথে দিনের আলোতেই দুষ্কৃতীরা প্রায় ১লক্ষ্য ৭৮হাজার টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেলো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর মেমারি রাস্তায়, মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অধীনে ঝিকরা স্টোরের সংলগ্ন কামারশাল এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মন্তেশ্বরের মাঝের গ্রামের উপভোক্তা চাষী মানিক চ্যাটার্জি ও সোমেশ্বর পাল নামে দুই কৃষক সাতগেছিয়া SBI ব্যাংক থেকে প্রায় ১ লক্ষ্য ৭৮হাজার টাকা তুলে মন্তেশ্বরের মাঝের গ্রামে বাড়ি ফিরছিলেন। বাড়ি আসার পথে ঝিকরা স্টোর সংলগ্ন কামারশালে কাজ মিটিয়ে মোটরবাইকে চাপার সময় অপর দিক থেকে একটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে সোমেশ্বর পালকে বাইক থেকে টেনে হিজড়ে ফেলে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে দ্রুত গতিতে যায়। মোটরবাইকটি চালাচ্ছিল উপভোক্তা মানিক চ্যাটার্জি, আর , মোটরবাইকে বসে থাকা সোমেশ্বর পালের হাতেই টাকার ব্যাগটা ছিল বলে জানা যায়।
অপর উপভোক্তা মানিক চ্যাটার্জি জানিয়েছেন ব্যাগে ১ লক্ষ্য ৭৮হাজার টাকা ও দুইজনের পাস বই ও চেক বই ছিল জানান তিনি। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে এই দিন দিনের আলোয় সচল রাস্তায় ভয়াবহ কায়দায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বলে জানা যায়।
বাইকনিয়ে প্রায় ১লক্ষ্য ৭৮হাজার টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা
Leave a Comment