সাহাপুর গ্রামের প্রাচীন গ্রাম্য দেবী  মা রক্ষাকালী প্রায় ৪০০ বছর ধরে পূজিত হচ্ছেন 

Burdwan Today News Service
2 Min Read

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ মা রক্ষা কালীমন্তেশ্বর ব্লকের সাহাপুর গ্রামের প্রাচীন গ্রাম্য দেবী। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগদান করে।  পূজার উদ্যোক্তারা তথা গ্রামবাসীরা জানান কথিত আছে ,প্রায় ৪০০ বছর আগে আমাদের পূর্বপুরুষরার স্বপ্নাদেশ এর মাধ্যমে এই পূজা সূচনা হয়েছিল।

 

সেই থেকেইপ্রায় ৪০০ বছরের মা রক্ষাকালী পূজা মাঘ মাসের ২০ তারিখের পর প্রথম যে মঙ্গলবার পড়ে, সেই মঙ্গলবার থেকে আজ পর্যন্ত এই পুজো হয়ে আসছে। তাই প্রত্যেক বছরের মতন আজ মহাধুম ধামের সহিত চার দিনের মা রক্ষাকালীর পূজা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে তপন গুপ্ত , স্বরূপ গুপ্ত , গৌতম নন্দীদের দাবী প্রায় ৪০০ বছরের এই মা রক্ষাকালী ভীষণ জাগ্রত।

 

মায়ের কাছে কেউ মানত করলে মূচ্ছ রোগ সহ অনেক রোগ সম্পূর্ণভাবে সেরে যায়। সাহাপুর গ্রামের এটাই বাৎসরিক গ্রাম্য পুজো। এই পুজোর গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন থেকে লোক সমাগম হয় প্রচুর। পূজা উপলক্ষে বড় মেলা বসে। মেলায় নাগরদোলা সহ ছোটদের নানান রকম খেলাধুল ও মিষ্টি সহ প্রচুর খাবার দোকান থাকে।

 

পুজো উপলক্ষে গ্রামে ৪ দিন ধরে চলে যাত্রা, অরকেস্টা সহ বাইরের শিল্পীদের দ্বারা নাচ গান, আলোকসজ্জা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর আকর্ষনে আশপাশে গ্রামের সহ এলাকার দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষজনের ভির হয়ে একটি মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান গ্রামবাসীরা। পূজার এই চার দিন গ্রামের মানুষজন আনন্দ উৎসাহের সঙ্গে দিন কাটায় বলে জানান উদ্যোক্তারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *