নিউটাউনে ক্যারাটে পরীক্ষা সম্পন্ন হলো

Burdwan Today News Service
1 Min Read

পারিজাত মোল্লা, কলকাতাঃ রবিবার বিকেলে নিউটাউন এনকেডিএ ফুটবল স্টেডিয়ামে ‘তাইওকো -সেন ক্যারাটে – ডু ফেডারেশন’ এর সংস্থার তরফে এবছরের প্রথম ষান্মাসিক পরীক্ষার আয়োজন করা হয়। এই ক্যারাটে পরীক্ষায় ৩০০ জন অংশগ্রহণ থাকে। ক্ষুদে থেকে বিভিন্ন বয়সের পরীক্ষার্থীরা ১০ ধরনেরর বেল্টের জন্য ক্যারাটে পরীক্ষায় কসরত দেখায়।

কলকাতার পাশাপাশি হাওড়া – হুগলি – উত্তর ২৪ পরগণা – দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকে ক্যারাটে পরীক্ষার্থীরা আসে।এই ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার তরফে মনোজ দাস, কুমার বিক্রান্ত গুপ্তা, তাপস বিশ্বাস, মহম্মদ সিকান্দার, অমিত দাস জানান, “আমরা বিগত ৮ বছর ধরে বছরে দুবার এই ধরনের পরীক্ষার আয়োজন করে থাকি”।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *