জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ গত এক সপ্তাহ আগে ভাতার বাজার সংলগ্ন মাঠে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তীর জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই মাঠে এক সপ্তাহ পরে আজ বিকালে পাল্টা সভা অনুষ্ঠিত হয় তৃণমূলের।গত সপ্তাহের সভায় নিজেকে জাত গোখরো বলে দাবি করে তৃণমূলের নানান দুর্নীতিকথা তুলে ধরেছিলেন মিঠুন চক্রবর্তী। এই দিন মিঠুনের সেই কথা রেশ ধরে প্রত্যেকটি নেতৃত্ব তাদের বক্তব্যে রাজনৈতিক সত্তা প্রশ্ন তোলেন। সামনে বিধানসভা নির্বাচনে রবীন্দ্র সংগীত বাদ দিয়ে ডিজে বাজাবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূলের নেতৃত্ব।

এই সময় উপস্থিত ছিলেন সাংসদ শর্মিলা সরকার, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যুব সংগঠনের রাজ্য সভাপতি ঋজু দত্ত, সদ্য দায়িত্বপ্রাপ্ত পূর্ব বর্ধমানের চারটি বিধানসভা অবজারভার , রাজ্য যুব নেতা শান্তনু কোনার , ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মাথার ব্লগ তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, ভাতার ব্লক যুব সভাপতি জুলফিকার আলী, মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল সহ আরো নেতৃত্ব সহ কর্মী সমর্থক।
উপস্থিত ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন এক দশক আগে এই জায়গায় মদন মিত্রের সঙ্গে তৃণমূলের মঞ্চে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের কাছে থেকে নানান সুযোগ সুবিধা নিয়ে আজ বিজেপির হাত ধরেছে তিনি। ঋজু তথ্য অভিযোগ করে বলেন ধর্ষণের মামলায় অভিযুক্ত নিজের ছেলেকে বাঁচাতে বিজেপির পা ধরেছে মিঠুন, তাদের শেখানো বুলি বলছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কে সমালোচনা ও কুরুচিকর মন্তব্য করেন তিনি।
সাংসদ শর্মিলা সরকার ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই সভা মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান উন্নয়নমুখী প্রকল্পগুলি তুলে ধরে SIR এর নামে নির্বাচন কমিশনারের হয়রানির প্রতিবাদ জানান তারা।