জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আজ বিকালে মন্তেশ্বরের ভাগরা গ্রামের দক্ষিণপাড়ার সংলগ্ন মাঠপাড়া এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন ও দলীয় সংগঠনের ব্যাপারে আলোচনা করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।তারপর ভাগরা গ্রামের ওই এলাকার এক কর্মীর বাড়িতে নামাজ পড়ে ইফতার করেন মন্ত্রী।মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতায় যে ধর্না মঞ্চ হচ্ছে সেই ধর্না মঞ্চ সম্পর্কে মন্ত্রী বলেন নির্বাচন কমিশন বিজেপি দলের তাবেদারি করছে, ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে নির্বাচন কমিশন। এদের মধ্যে কতজন মানুষ ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবে তাহা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নির্বাচন কমিশন নিজের মত কাজ করুক , তাতে আমাদের আপত্তি নেই।কিন্তু নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে এইটি আমাদের আপত্তি ও ভয়ের কারণ বলে জানান তিনি। যতই বিজেপি নির্বাচন কমিশন কে কাজে লাগাগ, পশ্চিমবঙ্গে জনগণ তথা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে চাইছে মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে পুনরায় পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার কথা বলছে সাধারণ মানুষজন, এবং পুনরায় মাননীয়া মুখ্যমন্ত্রী নেতৃত্বে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে জানান তিনি। রাজ্যপালের পদত্যাগ নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন বিজেপির সঙ্গে রাজ্যপালের হচ্ছিল না বলেই , রাজ্যপালকে পদত্যাগ করতে হলো বলে জানান তিনি। পাশাপাশি বিধায়ক তহবিল থেকে ভাগড়া গ্রাম ও ভাগরা হাই স্কুলের উন্নয়নের জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
কর্মসূচির শেষে রাত ৭টায় ভাগরা গ্রামের মাঠপাড়া থেকে শতাধিক মোটরবাইক নিয়ে একটি মোটরবাইক র্যালি শুরু হয়ে ভাগরা বাজারে শেষ হয়।এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের দুই সদস্য আজিজুল হক, তন্ময় বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আতিকুর রহমান ,সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা তৃণমূল কর্মী সমর্থক।