জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ সারা সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকের ব্লক অফিস প্রাঙ্গণে চালু হল , যুব সাথী, লক্ষীর ভান্ডার, ভূমিহীন ক্ষেত মজুদদের সহায়তা প্রদানের ফর্ম পূরনের ক্যাম্প। মন্তেশ্বর ব্লক অফিসে এই ক্যাম্প পরিদর্শন করেন বিডিও কেশব দাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ ও ব্লক যুব আধিকারিক সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা।

আজ থেকে ফর্ম দেওয়া ও জমা দেওয়ার ক্যাম্প শুরু হয়। এবং এই ক্যাম্প চলবে ফেব্রুয়ারির ২৬ তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকার ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন যুবক-যুবতীদের জন্য বাংলার যুব সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করেছে , যার মাধ্যমে প্রতি মাসে ১, ৫০০টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে মাধ্যমিক পাস বেকারদের জন্য বলে জানিয়েছেন রাজ্য সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকাররা আবেদন করছেন লাইনে দাঁড়িয়ে। ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে থাকা মন্তেশ্বরের বিভিন্ন এলাকার BA, MA পাস যুবক যুবতীরা বলছেন ১৫০০ টাকায় কিছু হয়না।

লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে বলেন আপাতত ঠিক আছে, কিন্তু বেশি দরকার চাকরি। যে টাকা ভাতা দিচ্ছে সেই টাকাই বেতন দেয় , তাতেও কাজ করবো বলে জানান ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীরা। আজকের এই ক্যাম্পে যুব সাথী প্রকল্পের জন্য ফর্ম পূরণের জন্য আসা যুবক যুবতীদের প্রচন্ড ভাবে ভিড় দেখা যায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে।