লক্ষী এলো ঘরে তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে গ্রামে গ্রামে

Burdwan Today News Service
3 Min Read

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃরাজ্য সরকারের বিভিন্ন মূলক কর্মসূচিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য উন্নয়নের পাঁচালী শীর্ষক কর্মসূচি পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আজ বিকালে পিপলন অঞ্চলের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এর সহযোগিতায় পিপলন বাজারে পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন সেই সংক্রান্ত তথ্যচিত্র লক্ষ্মী এলো ঘরে গ্রামে গ্রামে প্রদর্শন করা হচ্ছে বলে জানালেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ সহ মন্তেশ্বর সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম শাহ, ও পিপলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ শরিফুউদ্দিন। এলাকার প্রচুর সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে সুসজ্জিত মিছিল করে আসেন এই কর্মসূচিতে।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম শাহ, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, পিপলনঅঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ শরিফুউদ্দিন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার প্রচুর সংখ্যক মহিলারা।পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন এই তথ্যচিত্রের মধ্য দিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যে বিষয় তা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হন তা উপলব্ধি করছেন এখানকার গ্রামীণ এলাকার মানুষজন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বরাবর উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধীদের পক্ষ থেকে নানান অপপ্রচার করা হয়েছে। কিন্তু মানুষ যাতে তাদের মিথ্যা ছল চাতুরিতে ভুলে না যান তার জন্য প্রকৃত বাস্তব চিত্রটা আমরা সাধারণ মানুষের কাছে এই তথ্যচিত্রের প্রদর্শনের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছি বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ।

পিপলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ শরীফুদ্দিন ও ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কে গ্রাম থেকে পাড়ায় পাড়ায় সর্বত্র কার্যকর করছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এখন তথ্য চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে প্রকৃত সত্যকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে করছি, আমরা আশাবাদী এই বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান তারা প্রকৃত সত্য কি সেটা নিশ্চয়ই উপলব্ধি করেন। তাই মানুষের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা আছে । আগামী বিধানসভা নির্বাচনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করবেন বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *