জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানসারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয় ।বীরভূম জেলা থেকে আসা বোলপুর হয়ে ৭ই মার্চ পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করে আউসগ্রাম বিধানসভায়। পরিবর্তন যাত্রা লেখা ফেস্টুনে মোদিজীর ছবি সহ
সুসজ্জিত ট্যাবলো ও প্রায় ৫০ টা চারচাকা গাড়ি নিয়ে আউসগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা সহ জেলা বিভিন্ন বিধানসভা হয়ে আজ কালনা হয়ে বেলা ১২টায় সময় এই সুসজ্জিত পরিবর্তন যাত্রা প্রবেশ করে মন্তেশ্বর বিধানসভার , মেমারি দু’ই নম্বর ব্লকে সাতগাছিয়া বাজারে । সাতগেছিয়া বাজারে এই পরিবর্তন যাত্রা পৌঁছানো মাত্রই সাতগেছিয়া বাজারে অপেক্ষামান উপস্থিত মহিলা সহ প্রচুর বিজেপি কর্মীদের মধ্যে আনন্দ উৎসাহ দেখা যায়।

এই পরিবর্তন যাত্রার রথের মধ্যে থাকা কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্বদের ঢাক ঢোল বাজিয়ে, উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি বাজিয়ে ,ফুল মালা দিয়ে বরণ করেন অপেক্ষামানরত উৎসাহিত মহিলা ও কর্মীরা । তারপর এই পরিবর্তন যাত্রার রথ সাতগেছিয়া বর্ধমান রাস্তা হয়ে পারহাটি বাজার হয়ে আমোদপুর রাস্তা দিয়ে মেমারির বাজার এলাকায় পৌঁছায় । এই পরিবর্তন যাত্রার রথ দেখার জন্য বিভিন্ন এলাকায় রাস্তার দুই ধারে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। এই পরিবর্তন যাত্রার রথ মেমারি বাজার ঢোকার মুখে আহমদপুর এলাকায় তৃণমূলের পতাকা হাতে কিছু কর্মীর জয় বাংলা স্লোগান দিতে থাকেন, তাতে কিছুটা চাঞ্চল্য দেখা দিলও , পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
বিভিন্ন এলাকায় প্রচারের পাশাপাশি পথ চলতি মানুষজনের সাথে কথা বলেন নেতৃত্বরা। আজকের এই পরিবর্তন যাত্রায় ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা , কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু, সহ রাজ্য ও জেলার বিজেপি নেতৃত্ব। মেমারি বাজারের পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায় দুপুরে
একটি সভা হয় । এই সভা থেকে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন ২৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে বলে জানান তিনি।