ভাতারে তৃণমূলের মিছিলে বিধায়ক সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ

Burdwan Today News Service
3 Min Read

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃপাঁচ দিন আগে ভাতার বাজার সংলগ্ন এলাকায় ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই জনসভায়ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ও তার অনুগামীদের কোন আমন্ত্রিত ছিল না । তাই আজ বিকালে SIR এর নামে বিজেপি ও নির্বাচন কমিশনের ও অশুভ আঁতাতের বিরুদ্ধে ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার নেতৃত্বে এই মিছিল বা সভা অনুষ্ঠিত হয়। এই মিছিল কার্যত পাঁচ দিন আগে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে জনসভার পাল্টা প্রাক্তন ভাতারের বিধায়ক বনমালী হাজরার নেতৃত্বে মিছিল ও সভা বলে জানা যায়।
এই মিছিল ও সভায় উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত, জেলার তৃণমূলের যুবনেতা সঞ্চিত দত্ত, জেলা পরিষদের সদস্য জহর বাগদি, এবং প্রাক্তন ও বর্তমান অনেক অঞ্চলের সভাপতিরা ,জনপ্রতিনিধিরা সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এই মিছিল থেকে ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জেলার শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত ও জেলার যুবনেতা সঞ্চিত দত্তরা এই স্লোগানের কথা স্বীকার করে নিয়ে জানান এটা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ আজকের এই মিছিল ও সভায় যারা এসেছেন প্রকৃত তৃণমূল কর্মী , এরা এই পাঁচ বছর বর্তমান বিধায়কের দ্বারা বঞ্চিত ও লাঞ্ছিত এবং অনেক অপমানিত হয়েছে । আজকের যারা সভা ও মিছিলে পা মিলিয়েছে তারা ২১সালে সিপিএমের , ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়ে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী কে ভাতার বিধানসভায় জিতিয়ে বিধায়ক করেছিল। অথচ বিধায়কের মিছিল মিটিংয়ে এদের ডাকা হয় না। তাই বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী কে ভাতারে সভা করতে গেলে মন্তেশ্বর, মঙ্গলকোট ব্লক থেকে বাস ভাড়া করে লোক এনে সভা করতে হয়। প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা কে ভাতারে সভা মিছিল করতে গেলে বাইরের কোন ব্লক থেকে বাস ভাড়া করে লোক বা কর্মী কে আসতে হয় না। ভাতারেই এই প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা সভা ভরে যায় বলে জানান তারা। এই সভায় অনেক নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী বিধানসভায় নির্বাচনের পর বিধায়ক মানগোবিন্দ অধিকারী কে প্রাক্তন বিধায়ক করে করে দেব বলে হুঁশিয়ারি দেন।
প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ক্ষোভের মাধ্যমে জানান আমার বাড়ির সামনে 5 দিন আগে সভা হলেও আমি আমন্ত্রিত হই নাই। তার দাবি ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত আমি করি, মাননীয়া মুখ্যমন্ত্রী, ও অভিষেক ব্যানার্জি আমাকে সম্মান দিয়ে জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি করেছে বলে জানান তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *