টুডে নিউজ সার্ভিস,কলকাতাঃ ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে অন্যথা রাজ্যে সময়ে বিধানসভা নির্বাচন করা সম্ভব নয় সোমবার স্পষ্টভাবে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।সোমবার সুপ্রিম কোর্টের রায়ের পরেই এমনই মন্তব্য করেছেন তিনি। তিনি জানান, যেহেতু রাজ্য সরকার এস আই আর এর শেষ পর্যায়ে বি গ্রেডের আধিকারিক দিল এখন সেই সব আধিকারিকদের একদিকে প্রশিক্ষণ অন্যদিকে লগ ইন ন আইডি দিয়ে কাজ শেষ করাতে গেলে কোনভাবেই চলতি মাসের শেষ সপ্তাহের আগে কাজ শেষ করা যাবে না।
একদিকে রাজ্য সরকার ৮৫০৫ জন বি গ্রেডের আধিকারিক দিল তখন, যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই বিষয়ে বিন্দুমাত্র কিছুই জানেনা। আর এই নতুন কর্মীদেরকে নির্বাচন কমিশন সহকারি মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করবে। শেষ পর্যায়ে নির্বাচন কমিশন এই আধিকারিকদের পেয়েও এখন রীতিমতো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে কমিশনের কাছে। তার কারণ হাতে মাত্র আর কটা দিন এর মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে অন্যথা কোনোভাবেই সম্ভব নয় সময়ে এই রাজ্যের বিধানসভা নির্বাচনকে সম্পন্ন করা। একদিকে গলার কাঁটা অন্যদিকে এত বড় চ্যালেঞ্জ আর এখান থেকেই দেখার নির্বাচন কমিশন কতটা সদর্থক ভূমিকা পালন করে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে সক্ষম হয়।।